প্রাইভেট প্রোগ্রামসমূহের ভর্তি সারা বছর চলমান! ummullugah@gmail.com  |  +880 1568-701645
The Easiest Way to Islamic Learning

ঘরে বসেই বিশুদ্ধ কুরআন ও আরবি ভাষা শিখুন, নির্দিষ্ট প্রাইভেট শিক্ষকের ওয়ান-টু-ওয়ান লাইভ ক্লাসে

উম্মুল লুগাহ্‌ আরাবিক ইনস্টিটিউট প্রবাসী ও বাংলাভাষী মুসলিম পরিবারের জন্য নিয়ে এসেছে কুরআন, হিফজ, আরবি ভাষা ও ইসলামিক শিক্ষার একটি পরিপূর্ণ, অনলাইন প্রাইভেট প্রোগ্রাম।
Google Meet-এ, আপনার সুবিধামতো সময়ে, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যুক্ত হতে পারবেন।

সুবিধামতো সময়ে ক্লাস Google Meet-এ ওয়ান-টু-ওয়ান ক্লাস বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা বাংলা / ইংলিশ মিডিয়ামে ক্লাসের সুযোগ
লাইভ ক্লাস
প্রতিটি শিক্ষার্থীর জন্য নির্ধারিত শিক্ষক
ভর্তির পর ম্যানুয়ালি মিলিয়ে দেওয়া হয়
Student Showcase

আমাদের শিক্ষার্থীদের সাফল্যের গল্প

ভিডিওতে দেখুন আমাদের শিক্ষার্থীরা কীভাবে কুরআন তিলাওয়াত ও ইসলামিক জ্ঞানে দক্ষ হয়ে উঠছে

Playlist · 3 Videos
তিলাওয়াত প্রদর্শনী
শিক্ষার্থীর হিফজ অগ্রগতি ভিডিও হিফজ অগ্রগতি
শিক্ষার্থীর অনুভূতি ভিডিও শিক্ষার্থীর অনুভূতি
আমাদের ইউটিউব চ্যানেল দেখুন
Who We Are

আমাদের লক্ষ্য — প্রতিটি ঘরে সহজে পৌঁছে যাক কুরআন ও ইসলামিক শিক্ষা

প্রবাসী বাংলাদেশি পরিবার থেকে শুরু করে বিশ্বজুড়ে বাংলাভাষী মুসলিম শিক্ষার্থী — সবার জন্য মানসম্মত, নিয়মিত ও ব্যক্তিকেন্দ্রিক অনলাইন কুরআন, আরবি ও ইসলামিক শিক্ষা সহজলভ্য করাই উম্মুল লুগাহ্‌র মূল লক্ষ্য।

আমাদের অধিকাংশ প্রোগ্রামই ওয়ান-টু-ওয়ান প্রাইভেট ক্লাস ভিত্তিক, যেখানে একজন শিক্ষার্থী তার নিজের গতিতে, নিজের সময়ে এবং একজন নির্দিষ্ট শিক্ষকের তত্ত্বাবধানে শেখার সুযোগ পান।

  • অভিজ্ঞ শিক্ষক প্যানেল ও নিয়মিত পারফরম্যান্স মনিটরিং
  • নিয়মিত অগ্রগতি ট্র্যাকিং ও শিক্ষার্থীদের ফিডব্যাক গ্রহণ
  • Google Meet-এ ওয়ান-টু-ওয়ান প্রাইভেট ক্লাস, আপনার সময়মতো

Ummul Lugah Arabic Institute

"

সহজ ভাবে, আপনার ঘরে বসেই — বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, আরবি ভাষা ও প্রয়োজনীয় ইসলামিক জ্ঞান অর্জনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

Our Courses

আমাদের কোর্সসমূহ

সকল বয়স ও প্রয়োজন অনুযায়ী সাজানো কুরআন, আরবি ভাষা ও ইসলামিক শিক্ষাসহ বিভিন্ন প্রোগ্রাম

কুরআন শিক্ষা প্রাইভেট প্রোগ্রাম

আরবি হরফ পরিচিতি, মাখারিজুল হুরুফ, হরকত, তাজবিদের বুনিয়াদ থেকে শেষ ১০ সূরা মুখস্থ, নামাজ ও মাসনূন দোয়া শিক্ষা।

বিস্তারিত জানুন

হিফজুল কুরআন প্রাইভেট প্রোগ্রাম

নতুন সবক, পুরোনো সবক পুনরাবৃত্তি, দৈনিক অনুশীলন ও শিক্ষক কর্তৃক শুনানিসহ সম্পূর্ণ প্রাইভেট হিফজ প্রোগ্রাম।

বিস্তারিত জানুন

আরবি ভাষা শিক্ষা কোর্স (ব্যাচ)

ভিত্তি তৈরি থেকে ধাপে ধাপে আরবি পড়া ও বোঝার সক্ষমতা রপ্ত করার সম্পূর্ণ কোর্স।

বিস্তারিত জানুন

শিশুদের মক্তব প্রোগ্রাম

বয়স উপযোগী পদ্ধতিতে সহজ তাজবিদ, ধাপে ধাপে কুরআন, নামাজ, দোয়া ও আদব-আখলাক শিক্ষা।

বিস্তারিত জানুন

প্রাপ্তবয়স্কদের জন্য কুরআন শিক্ষা (ব্যাচ)

যারা ছোটবেলায় শুদ্ধভাবে কুরআন শেখেননি বা তাজবিদ শিখতে চান — ব্যস্ত চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য প্রাইভেট প্রোগ্রাম।

বিস্তারিত জানুন

জেনারেল প্রাইভেট প্রোগ্রাম (Class 1–12)

ইসলামিক শিক্ষার পাশাপাশি একাডেমিক বিষয়সমূহে প্রাইভেট অনলাইন সহায়তা, ক্লাস ১ থেকে ১২ পর্যন্ত।

বিস্তারিত জানুন
Pricing

ভর্তি ফি ও মাসিক বেতন কাঠামো

সহজ ও স্বল্প খরচে প্রাইভেট (ওয়ান-টু-ওয়ান) প্রোগ্রাম — সাপ্তাহিক ক্লাসের সংখ্যা অনুযায়ী বেছে নিন আপনার পছন্দের প্যাকেজ

ভর্তি ফি (এককালীন): ৳৫০০সকল প্রাইভেট প্রোগ্রামের জন্য প্রযোজ্য
ক্লাস ফ্রিকোয়েন্সি বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম
সপ্তাহে ১ দিন ৳১৫০০/মাস ৳২৫০০/মাস
সপ্তাহে ২ দিন ৳২০০০/মাস ৳৩০০০/মাস
সপ্তাহে ৩ দিন ৳৩০০০/মাস ৳৪০০০/মাস
সপ্তাহে ৪ দিন ৳৩৫০০/মাস ৳৪৫০০/মাস
সপ্তাহে ৫ দিন ৳৪০০০/মাস ৳৫০০০/মাস
সপ্তাহে ৬ দিন ৳৫০০০/মাস ৳৬০০০/মাস

* বি.দ্র.: একত্রে একাধিক শিক্ষার্থী (সহোদর/ভাইবোন) ভর্তি হলে নির্ধারিত প্যাকেজে বেতনের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে।

ব্যাচ ভিত্তিক কোর্সসমূহ

ব্যাচ আকারে পরিচালিত কোর্সসমূহে কোনো মাসিক বেতন প্রযোজ্য নয়। প্রতিটি কোর্সের জন্য একটি নির্দিষ্ট এককালীন কোর্স/ রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য, যা কোর্সভেদে ভিন্ন হয়ে থাকে। নির্দিষ্ট ফি জানতে যোগাযোগ করুন।

প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন
Why Ummul Lugah

কেন উম্মুল লুগাহ্‌তে ভর্তি হবেন?

ওয়ান-টু-ওয়ান ক্লাস

প্রতিটি শিক্ষার্থীর জন্য পৃথক শিক্ষক, ব্যক্তিগত মনোযোগ ও পর্যবেক্ষণ

নির্ধারিত প্রাইভেট শিক্ষক

ভর্তির পর প্রতিটি শিক্ষার্থীর জন্য মিলিয়ে দেওয়া হয় উপযুক্ত শিক্ষক

ফ্লেক্সিবল সময়সূচি

আপনার সুবিধামতো সময়ে, সপ্তাহে কয়েক দিন ক্লাস

Google Meet ক্লাস

পরিচিত, সহজ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে সরাসরি ক্লাস

সব বয়সের জন্য পাঠ্যক্রম

শিশু থেকে প্রাপ্তবয়স্ক — প্রত্যেকের উপযোগী কাঠামোবদ্ধ শিক্ষা

How It Works

সহজ ভর্তি প্রক্রিয়া — মাত্র ৪ ধাপে

আজই ভর্তি ফর্ম পূরণ করুন, আমরা যোগাযোগ করে বাকিটা এগিয়ে নেব, ইনশা-আল্লাহ।

ফর্ম পূরণ করুন

কোনো অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই মুহূর্তের মধ্যেই ভর্তি ফর্ম পূরণ করুন

আমরা রিভিউ করি

আমাদের টিম আপনার তথ্য পর্যালোচনা করে উপযুক্ত শিক্ষক বাছাই করে

শিক্ষক নির্ধারণ ও যোগাযোগ

আমরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করে শিক্ষক ও সময়সূচি নিশ্চিত করি

ক্লাস শুরু

Google Meet-এ প্রাইভেট লাইভ ক্লাসে যুক্ত হয়ে শেখা শুরু করুন

Testimonials

শিক্ষার্থী ও অভিভাবকদের অনুভূতি

★★★★★

"আমার মেয়ে সাফিয়ার বয়স ৮, ও লন্ডনে বড় হচ্ছে বলে বাংলা-আরবি দুটোতেই একটু দুর্বল ছিল। উম্মুল লুগাহ্‌তে ভর্তির তিন মাসের মধ্যেই তাজবিদ নিয়ম ধরে ধরে পড়তে পারছে, সবচেয়ে ভালো লাগে যে শিক্ষিকা প্রতি ক্লাসের পর হোয়াটসঅ্যাপে অগ্রগতি জানিয়ে দেন।"

রুবাইয়াত হোসেন
অভিভাবক, লন্ডন, যুক্তরাজ্য
★★★★★

"অফিসের শিফট শেষ করে রাতে ক্লাস করি, শিক্ষক সময়টা আমার সুবিধামতোই ঠিক করে দিয়েছেন। আরবি ভাষার ব্যাকরণ আগে খুবই কঠিন লাগত, এখন ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ায় নিজে নিজেই বাক্য গঠন করতে পারি।"

মোহাম্মদ ইলিয়াস
শিক্ষার্থী, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
★★★★★

"ছেলে ইউসুফের হিফজ শুরু করিয়েছি প্রায় ছয় মাস হলো। শুরুতে দুশ্চিন্তায় ছিলাম অনলাইনে কতটা মনোযোগ ধরে রাখতে পারবে, কিন্তু শিক্ষক প্রতিটা সবক নিয়মিত রিভিশন করান আর সপ্তাহ শেষে অগ্রগতির রিপোর্ট দেন। আলহামদুলিল্লাহ, এখন তিন পারা মুখস্থ।"

ফারজানা আক্তার
অভিভাবক, টরন্টো, কানাডা
★★★★★

"প্রবাসে থেকে সন্তানকে ইসলামিক শিক্ষা দেওয়াটা সবসময়ই চ্যালেঞ্জিং ছিল আমাদের কাছে। উম্মুল লুগাহ্‌র শিক্ষক আমার দুই মেয়েকে আলাদা আলাদা সময়ে ক্লাস নেন, দুজনের শেখার গতিও ভিন্ন হওয়ায় এই ব্যক্তিগত মনোযোগটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে।"

আব্দুল্লাহ আল মামুন
অভিভাবক, রিয়াদ, সৌদি আরব
★★★★★

"চাকরির পাশাপাশি জেনারেল সাবজেক্টে ছেলের এক্সট্রা সাপোর্ট দরকার ছিল, কুরআন শিক্ষার সাথে সাথেই সেটাও ম্যানেজ করে দিয়েছে ওরা। Google Meet-এ ক্লাস হওয়ায় নেটওয়ার্ক নিয়েও তেমন সমস্যা হয়নি।"

নানাসরিন সুলতানা
অভিভাবক, মেলবোর্ন, অস্ট্রেলিয়া
★★★★★

"বয়স চল্লিশ পেরিয়ে নতুন করে কুরআন শেখা শুরু করা সহজ ছিল না আমার জন্য, কিন্তু শিক্ষক কখনো তাড়াহুড়ো করাননি। প্রতিটি ভুল ধৈর্য নিয়ে শুধরে দিয়েছেন। এখন নিজে নামাজে কুরআন তিলাওয়াত করতে পারার আনন্দটা ভাষায় প্রকাশ করা কঠিন।"

শাহরিয়ার কবির
শিক্ষার্থী, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
Get Started Today

আজই আপনার সন্তানের বা নিজের ইসলামিক শিক্ষা শুরু করুন!

ফর্মটি পূরণ করুন — আমরা সরাসরি WhatsApp-এ আপনার সাথে যোগাযোগ করব এবং উপযুক্ত শিক্ষক নির্ধারণ করে দিব।

+880 1568-701645
Hotline: +880 9611-562324
ummullugah@gmail.com

ভর্তি ইনকোয়ারি ফর্ম (সংক্ষিপ্ত)

নিচে তথ্য দিয়ে "WhatsApp-এ পাঠান" বাটনে চাপ দিন!

WhatsApp খোলা হচ্ছে…

এটি না খুললে এখানে ক্লিক করুন

Find Us

আমাদের ঠিকানা

Ummul-Lugah Arabic Institute

আরাফাত হাউজিং, রূপাতলী, বরিশাল - ৮২০০, বাংলাদেশ।

+880 1568-701645

ummullugah@gmail.com

ম্যাপে দেখুন